লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে তামাকখেতে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে মেহের আলী (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৬ মার্চ) সকালে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের কাশিরঝাড় গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মেহের আলী সকালে ওই স্কুলছাত্রীকে একটি তামাকখেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। ঘটনাটি টের পেয়ে শিশুটির পরিবার ও স্থানীয়রা মেহের আলীকে গণপিটুনি দেন এবং পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করেন।
লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অভিযুক্ত মেহের আলীকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটিকে ধর্ষণের চেষ্টার প্রমাণ পাওয়া গেছে। খুব দ্রুততার সাথে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হবে।”
মেহের আলীর বাড়ি গোকুন্ডা ইউনিয়নের কাশিরঝাড় গ্রামে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। পুলিশ দ্রুত বিচারের আশ্বাস দিয়েছে।

