Site icon dbarta24.com

ঘুষ গ্রহণের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বসুন্ধরা গ্রুপের পরিচালক হুমায়ুন কবির (সাব্বির) হত্যাকাণ্ড ধামাচাপা দিতে ঘুষ লেনদেনের মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আটজন। ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মো. আবু তাহের বৃহস্পতিবার এ রায় দেন।

মামলায় খালাস পাওয়া অন্য আসামিদের মধ্যে রয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, তাঁর দুই ছেলে সাফিয়াত সোবহান ও সাদাত সোবহান, তারেক রহমানের সাবেক একান্ত সহকারী সচিব (এপিএস) মিয়া নুরুদ্দিন অপু, আবু সুফিয়ান ও কাজী সালিমুল হক কামাল (ইকোনো কামাল)। রায় ঘোষণার সময় আদালতে আবু সুফিয়ান ও কাজী সালিমুল হক উপস্থিত ছিলেন।

মামলার পটভূমি অনুযায়ী, ২০০৬ সালের ৪ জুলাই বসুন্ধরা গ্রুপের পরিচালক হুমায়ুন কবির হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়। এই হত্যাকাণ্ড ধামাচাপা দিতে ২১ কোটি টাকা ঘুষ লেনদেনের অভিযোগে ২০০৭ সালের ৪ অক্টোবর দুদক মামলা করে। ২০০৮ সালের ২৩ এপ্রিল দুদক অভিযোগপত্র দেয় এবং একই বছরের ১৪ জুলাই আদালত অভিযোগ গঠন করেন।

Exit mobile version