Site icon dbarta24.com

পাবনায় বাঁশ কাটতে বলায় বাবাকে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট: পাবনার সাঁথিয়ায় কুড়াল দিয়ে কুপিয়ে বাবাকে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাশিনাথপুর পাইকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত উপজেলার আব্দুল মালেক (৫০) পাইকরহাটি গ্রামের তায়জল শেখের ছেলে। অভিযুক্ত মো. মানিক (২৫) তার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাবা ও ছেলের মধ্যে তেমন কোনো দ্বন্দ্ব ছিল না। তবে ছেলে মানিক তেমন কাজ করতে চাইতেন না। শনিবার সকালে বাবা মালেক মাঠে কৃষি কাজে বের হওয়ার সময় মানিককে কুড়াল নিয়ে বাঁশ কাটতে যেতে বলেন।

কিন্তু ছেলে যেতে না চাইলে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে মানিক তার হাতের কুড়াল দিয়ে বাবাকে কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই বাবা মারা যান। স্থানীয়রা মানিককে আটকে রাখলেও পরে তিনি পালিয়ে যান।

Exit mobile version