Site icon dbarta24.com

প্রেমিকের সঙ্গে ঈদ বাজারে যাওয়ায় বকা খেয়ে স্ত্রীর আত্মহত্যা

সাতক্ষীরা প্রতিনিধি: আশাশুনিতে এক গৃহবধূর আত্মহত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। প্রেমিকের সঙ্গে ঈদ বাজারে যাওয়ায় স্বামীর বকাঝকার পর গৃহবধূ মনিরা খাতুন (২৪) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

পরে এ খবর শুনে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে তার প্রেমিক শাহ আলম (২২)।

শুক্রবার (২৮ মার্চ) রাতে উপজেলার বুধহাটা ইউনিয়নের উত্তর চাপড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্বামী আল আমিন সানা জানান, দীর্ঘদিন ধরে তার স্ত্রী শাহ আলমের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িত ছিলেন।

আরও পড়ুন : ভালোবেসে দুই তরুণীকে একসঙ্গে বিয়ে, এলাকায় উত্তেজনা

শুক্রবার সন্ধ্যায় মনিরা শাহ আলমের সঙ্গে বুধহাটা বাজারে ঈদের কেনাকাটা করতে গেলে বিষয়টি নিয়ে বাড়িতে তর্ক হয়। রাতে সকলের অজান্তে তিনি আত্মহত্যা করেন।

আশাশুনি থানার ওসি নোমান হোসেন জানান, মনিরার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রেমিক শাহ আলমকে বিষপানের পর উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্থা অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মনিরা ও আল আমিন দম্পতির দুই সন্তান রয়েছে। স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানিয়েছে।

Exit mobile version