Site icon dbarta24.com

মানিকগঞ্জে ২ কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার, নদীতে ভাসছিল নারীর দেহ

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে একই দিনে দুই কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার তনিমা আক্তার (১৬) ও আফসানা আক্তারের (১৬) মরদেহ সদর উপজেলার দুটি গ্রাম থেকে উদ্ধার করা হয়। এ দিন কালীগঙ্গা নদীতে পাওয়া গেছে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ।

আরও পড়ুন : নদীর পাড়ে ঘোরানোর কথা বলে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

তনিমা আক্তার উপজেলার গড়পাড়া ইউনিয়নের রানাদিয়া গ্রামের মো. রফিক মিয়ার মেয়ে। পুলিশ জানায়, সংবাদ পেয়ে শনিবার দুপুরে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিল সে।

আরও পড়ুন :সুদের টাকা দিতে না পেরে ১৩ বছরের মেয়েকে ৪০ বছরের যুবকের সঙ্গে বিয়ে!

অপরদিকে, আফসানা আক্তার (১৬) নামের আরেক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় আটিগ্রাম ইউনিয়নের সুটুরিয়া এলাকা থেকে। সে শিবালয় উপজেলা আরিচা গ্রামের রেজাউল হকের স্ত্রী।

পুলিশ জানায়, সদর উপজেলার পশ্চিম শানবান্দা এলাকার কালীগঙ্গা নদীতে এক নারীর মরদেহ ভাসছিল। এলাকাবাসীর কাছ থেকে সংবাদ পেয়ে সেই মরদেহ উদ্ধার করে। শনিবার সন্ধ্যা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন : স্বামীর পরকীয়া দেখে ফেলাই কি ছিল রিক্তার অপরাধ

মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমান উল্লাহ জানান, তিন মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এসব ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অজ্ঞাতপরিচয় নারীর পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

Exit mobile version