Site icon dbarta24.com

শরণখোলায় ২০ ফুট লম্বা অজগর উদ্ধার

ডেস্ক রিপোর্ট : বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের মালেকের বাড়ির বাগান থেকে ২০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বিকেলে স্থানীয় সিপিজি ও ভিটিআরটি টিমের সদস্যরা সাপটি উদ্ধার করে বনরক্ষীদের সহায়তায় বনে অবমুক্ত করেন।

সোনাতলা কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) লিডার মো. খলিলুর রহমান জানান, গ্রামের মরিয়ম বেগম তার একটি ছাগল খুঁজে না পেয়ে দুপুর ১টার দিকে প্রতিবেশী মালেকের বাড়ির বাগানে গিয়ে দেখেন, বিশাল একটি অজগর সাপ তার ছাগলটিকে আক্রমণ করে মেরে ফেলেছে এবং মৃত ছাগলটিকে পেঁচিয়ে ধরে রেখেছে।

মরিয়ম বেগম এ দৃশ্য দেখে তাকে জানান। পরে তিনি তার সিপিজি সদস্য ও ভিটি আরটি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান।

তিনি আরও জানান, এসময় লোকজনের উপস্থিতি টের পেয়ে ছাগলটিকে ছেড়ে দিয়ে পার্শ্ববর্তী ঝোপের মধ্যে আশ্রয় নেয় সাপটি। পরে তল্লাশি চালিয়ে তারা সাপটিকে উদ্ধার করা হয়। ২০ ফুট লম্বা সাপটির ওজন প্রায় ৫৫ কেজি।

 

Exit mobile version