ঢাকা, ২৭ মার্চ: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ইমামতিতে মাগরিবের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ আমন্ত্রিত অতিথিরা।
বুধবার (২৬ মার্চ) রাষ্ট্রপতির আয়োজনে বঙ্গভবনে এই অনুষ্ঠানের পর ইফতারের পরবর্তী সময়ে মাগরিবের নামাজ অনুষ্ঠিত হয়। অস্থায়ীভাবে নির্মিত শেডে এই নামাজ অনুষ্ঠিত হয়, যেখানে সেনাপ্রধান ইমামতি করেন।
এসময় ধারণকৃত ছবিতে দেখা যায়, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ইমামের পিছনে চেয়ারে বসে নামাজ আদায় করছেন।
স্বাধীনতা দিবসের এই বিশেষ আয়োজনে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

