ডেস্ক রিপোর্ট: কুমিল্লার চৌদ্দগ্রামে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ মার্চ) সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
শনিবার (২২মার্চ) তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ।
আরও পড়ুন: বৌমাকে ‘কাছে পেতে’ ছেলেকে কোপালেন বাবা, অতঃপর…
মামলার বিবরণে জানা গেছে, সাত মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে ওমানপ্রবাসীর সঙ্গে ওই মেয়ের বিয়ে হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতেই শাশুড়ির অসুস্থতার কথা বলে শ্বশুর নববধূকে তার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে নিয়ে যান।
আরও পড়ুন: নদীর পাড়ে ঘোরানোর কথা বলে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ
৪ মাস আগে ওমান থেকে ছুটিতে দেশে ফিরে তার স্বামী নববধূর সঙ্গে স্বাভাবিকভাবে সংসার করতে থাকেন। সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে স্বামী তার স্ত্রীকে একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে আল্ট্রাসনোগ্রাফি করালে ৭ মাসের অন্তঃসত্ত্বা বলে ডাক্তার রিপোর্ট দেন।
ওই নববধূ তার শ্বশুরের দ্বারা একাধিকবার ধর্ষণের শিকার হওয়ার বিষয়টি স্বামীকে জানালে উল্টো নববধূকে বেধড়ক পিটিয়ে জখম করে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন।
আরও পড়ুন: স্বামী দীর্ঘদিন বাড়ি না ফেরায় দেবরের সঙ্গে পরকিয়া, অতঃপর
পরে ধর্ষণের শিকার ওই গৃহবধূর বাবা বাদি হয়ে থানায় মামলা করেন। মামলার বাদি বলেন, ‘মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়েছে। বর্তমানে তাকে এক নিকটাত্মীয়ের বাড়িতে রাখা হয়েছে।’

