Site icon dbarta24.com

একাত্তরে হত্যাযজ্ঞ চালানো ব্যক্তিরা আজ বুক উঁচিয়ে কথা বলছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : একাত্তরে মুক্তিযুদ্ধের হত্যাযজ্ঞে যারা সহযোগিতা করেছিলো তারাই আজ বুক উঁচিয়ে কথা বলছে- এমন মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। অনেকেই মুক্তিযুদ্ধকে ভুলে যাওয়ার চেষ্টা করছে; কিন্তু ইতিহাসকে বিকৃত করা সম্ভব নয় বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৫ মার্চ) রমনার আইইবি মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব বলেন।

এসময় মির্জা ফখরুল আরও বলেন, মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান নিয়ে যারা প্রশ্ন তুলছে তারা ধৃষ্টতা দেখাচ্ছে। আওয়ামী লীগ কখনোই গণতন্ত্র বিশ্বাস করেনি বরং বাকশাল করে হত্যা করেছে উল্লেখ করেছে। তাদেরকে আর গণতান্ত্রিক কোনো সুবিধা দেয়া ঠিক হবে না।

যারা ১০০ গাড়িবহর নিয়ে ইলেকশন ক্যাম্পেইনের শোডাউন করে তারা জাতির জন্য কতটুকু করতে পারবে সেই প্রশ্নও তোলেন বিএনপি মহাসচিব।

Exit mobile version