Site icon dbarta24.com

ঘরে ঢুকে ধর্ষণের অভিযোগ, ইউএনও অফিসের গাড়িচালকসহ গ্রেপ্তার ৪

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক নারীকে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে ইউএনও অফিসের গাড়িচালক নাসির উদ্দিনসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে ঘটনাটি ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন – রফিকুল ইসলাম সোহাগ, আশরাফুল ইসলাম সুইট, আসাদুজ্জামান মুন্না ও নাসির উদ্দিন। নাসির ইউএনও অফিসের গাড়িচালক বলে জানা গেছে।

ভুক্তভোগী নারী জানান, রোববার রাত সাড়ে ১০টায় পরিচিত একজনের ডাকে দরজা খুলতেই ৬-৭ জন ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। প্রতিবেশীদের চিৎকার শুনে এলে ৪ জনকে আটক করা হয়।

পুলিশ জানায়, ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মামলায় আরও কয়েকজন অজ্ঞাতপরিচয় আসামির নাম উল্লেখ রয়েছে।

Exit mobile version