Site icon dbarta24.com

বানারীপাড়ায় ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

বরিশাল প্রতিনিধি : বরিশালের বানারীপাড়ায় ধর্ষণের অভিযোগে আলী আকবর ফকির (৬৬) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বুধবার (১৯ মার্চ) সকালে তাকে বরিশাল জেলে পাঠানো হয়। অভিযুক্তের পরিবারের দাবি, আকবরের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।

মঙ্গলবার বানারীপাড়া থানার উপপরিদর্শক চন্দন কুমার রায়ের নেতৃত্বে রাজধানীর মিরপুর গোলচত্বর এলাকা থেকে র‌্যাবের সহায়তায় আকবরকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ৩১ অক্টোবর রাতে ভুক্তভোগীকে আকবরের কাছে নিয়ে যান মাহাবুব সিকদার (৪০) নামের এক ব্যক্তি। তার সহায়তায় ওই নারীকে ধর্ষণ করেন আকবর।

আরো জানা গেছে, ১ ফেব্রুয়ারি বানারীপাড়া থানায় আকবর ও মাহাবুবের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী। অভিযুক্ত আকবর ও তার পরিবারের দাবি ষড়যন্ত্রমূলকভাবে এ মামলা করা হয়েছে।

Exit mobile version