Site icon dbarta24.com

চাঁদাবাজির মামলায় সমন্বয়কসহ গ্রেপ্তার দুই

ডেস্ক রিপোর্ট: পিরোজপুরে নির্মাণাধীন মডেল মসজিদে হামলা, চাঁদাবাজি ও ভাঙচুরের মামলায় জাতীয় নাগরিক কমিটির (জনাক) প্রতিনিধিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুর আড়াইটার দিকে পিরোজপুরের কাপুড়িয়া পট্টি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মুসাব্বির মাহমুদ সানি পিরোজপুর সদর উপজেলার উত্তর মাছিমপুর গ্রামের মো. কিছলুর ছেলে। আর তার সহযোগী মিলন শিকদার পিরোজপুর সদর উপজেলার উত্তর নামাজপুর গ্রামের লিটন শিকদারের ছেলে। মুসাব্বির মাহমুদ সানি পিরোজপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি ।

পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বলেন, গতকাল রাতে পিরোজপুরে নির্মাণাধীন মডেল মসজিদে হামলা, ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ দায়ের হওয়া একটি মামলায় মুসাব্বির মাহমুদ সানি ও তার সহযোগী মিলন শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন : সমন্বয়কের নেতৃত্বে নির্মাণাধীন মডেল মসজিদের সাইটে হামলা, টাকা লুট

এর আগে শুক্রবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার নির্মাণাধীন মডেল মসজিদে মুসাব্বির মাহমুদ সানিসহ ২৫ থেকে ৩০ জনের একটি দল হামলা ও ভাঙচুর করে। এসময় টাকা ছিনতাইয়েরও ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার রাতে হামলার স্বীকার প্রজেক্ট ম্যানেজার মো. শহিদুল ইসলাম বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরে মামলা দায়ের হয়।

Exit mobile version