Site icon dbarta24.com

চোরকে দেখে ফেলাই কি কাল হলো মাজেদার!

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা শহরের শহীদ মিনারের পেছনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সংলগ্ন আরামবাগ এলাকার এক বাসায় নিজ ঘরে মিলল মাজেদা বেগম (৬০) নামে এক নারীর মরদেহ।

পরিবারের অভিযোগ- চুরি করতে এসে গলায় গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। এ দিকে পুলিশ বলছে, খতিয়ে দেখা হচ্ছে। গতকাল শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় নেত্রকোনা মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ স্থানীয় সূত্র ও পারিবারিক সূত্রে জানা গেছে, আরামবাগ এলাকায় পুরোনো তথ্য অফিসের বাসাটিতে মৃত আরজান আলীর স্ত্রী মাজেদা বেগম একাই থাকতেন। গতকাল বিকালে তার সন্তানরা বাসায় এসে মায়ের মৃতদেহ দেখে পুলিশে খবর দেন।

এ সময় তারা মায়ের কানের দুল ও মোবাইল পায়নি। আলমারির দরজাও খোলা ছিল। তাদের ধারণা চুরি করতেই শ্বাসরোধ করে হত্যা করেছে। এ দিকে মডেল থানার ওসি জানান, বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

Exit mobile version