Site icon dbarta24.com

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী

স্বামী বা স্ত্রী পরকীয়ায় জড়িয়েছে, বুঝবেন কীভাবে?

ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরকীয়ায় বাধা দেওয়ায় মো. মনিরুজ্জামান নামে এক যুবকের বিশেষ অঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে আটক করেছে পুলিশ।

শনিবার (৫ এপ্রিল) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের হীরাঝিল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- জামালপুরের বিল্লাল উদ্দিনের মেয়ে বিনা ওরফে ছোঁয়া ও তার পরকীয়া প্রেমিক তৌহিদ (৩০)।

অভিযোগ সূত্রে জানা গেছে, মনিরুজ্জামান ও অভিযুক্ত ছোঁয়া ২০১৪ সাল থেকে বিবাহিত জীবন শুরু করেন। ভুক্তভোগী স্বামী চাকরির সুবাদে বাইরে থাকতেন। এই সুযোগে তার স্ত্রী বিভিন্ন ছেলের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হন।

তৌহিদের সঙ্গে তার স্ত্রীর পরকীয়ার বিষয়টি জানতে পেরে গত ২ ফেব্রুয়ারি স্ত্রীকে জিজ্ঞেস করেন মনিরুজ্জামান। সেদিন রাতে মনিরুজ্জামানকে চেতনানাশক খাইয়ে তার বিশেষ অঙ্গ কেটে স্ত্রী ছোঁয়া বাসায় থাকা অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যান।

ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, অভিযোগ করার পর স্ত্রী এবং তার প্রেমিককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

ঘটনার দুই মাস পর অভিযোগ করার কারণ জানতে চাইলে তিনি জানান, ভুক্তভোগী দীর্ঘদিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাই তিনি আজ সকালে অভিযোগ করতে এসেছেন।

Exit mobile version