Site icon dbarta24.com

রোজা না রাখায় বৃদ্ধকে কান ধরে ওঠবস ; ভিডিও viral

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে রোজা না রাখার অভিযোগে এক বৃদ্ধসহ কয়েকজনকে প্রকাশ্যে কান ধরে ওঠবস করানোর ঘটনায় বণিক সমিতির নেতা আব্দুল আজিজের বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়েছে। বুধবার (১২ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর শহরের থানা রোডে এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে viral হলে তা নিয়ে ব্যাপক আলোচনা ও নিন্দা শুরু হয়।

ঘটনায় অভিযুক্ত আব্দুল আজিজ লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি। তিনি জানান, রমজান মাসে রোজা রাখা মুসলমানদের জন্য ফরজ। কিন্তু কিছু লোক রোজা না রেখে দোকানে খাবার খাচ্ছিল।

এতে রমজানের পবিত্রতা ক্ষুণ্ন হচ্ছে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, বণিক সমিতির পক্ষ থেকে সতর্কতামূলক অভিযান চালানো হয় এবং রোজা না রাখার অভিযোগে কয়েকজনকে কান ধরে ওঠবস করানো হয়। যদিও তিনি স্বীকার করেন যে শাস্তি দেওয়ার তার কোনো আইনগত অধিকার নেই।

ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অনেক ব্যবহারকারী এ ধরনের কর্মকাণ্ডকে স্বেচ্ছাচারিতা ও মানবাধিকার লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। ভুক্তভোগীরা লজ্জায় চুপ থাকলেও, সচেতন মহল এ ঘটনার নিন্দা জানাচ্ছেন।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর ইউএনও জামশেদ আলম রানা বলেন, ঘটনাটি তার জানা নেই। তবে বিষয়টি খোঁজ নেওয়া হবে। তিনি আরও জানান, ভুক্তভোগীরা যদি অভিযোগ দায়ের করেন, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version