ডেস্ক রিপোর্ট : বিয়ে নিবন্ধন প্রক্রিয়া সহজতর করতে এবং দম্পতিদের আর্থিক চাপ কমাতে নতুন পদক্ষেপ ঘোষণা করেছে চীন। শনিবার (২২ মার্চ) দেশটির সরকার এ সংক্রান্ত নীতি পরিবর্তনের ঘোষণা দেয়, যা জনসংখ্যা সংকট মোকাবিলায় বেইজিংয়ের সর্বশেষ উদ্যোগ।
চীনে আগে দম্পতিদের বিয়ে নিবন্ধনের জন্য তাদের জন্মস্থান বা নিবন্ধিত ঠিকানায় যেতে হতো। এতে ভ্রমণ ও অর্থনৈতিক চাপ তৈরি হতো। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী, যেকোনো শহরে বসবাসরত দম্পতি তাদের বর্তমান ঠিকানায় বিয়ে নিবন্ধন করতে পারবেন।
সরকারি সম্প্রচারমাধ্যম সিসিটিভি ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, এই পরিবর্তন বিশেষত তরুণদের জন্য সহায়ক হবে, যারা সাধারণত জন্মস্থানের বাইরে চাকরি বা পড়াশোনার জন্য বসবাস করেন।
চীনে অর্থনৈতিক অনিশ্চয়তা ও উচ্চ জীবনযাত্রার ব্যয় বিবাহ ও সন্তান ধারণের হার কমিয়ে দিয়েছে।

