ডেস্ক রিপোর্ট: সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ছবি ভাইরাল হওয়ায় ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা মহিলা দলের সভাপতি আফসানা মিমিকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তবে একই দোষে অভিযুক্ত হয়েও এখনও পদে বহাল রয়েছেন ভালুকা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লুৎফর রহমান খান সানী।
অব্যাহতিপ্রাপ্ত আফসানা মিমি গফরগাঁও উপজেলা মহিলা দলের সভাপতি এবং দক্ষিণ জেলা মহিলা দলের সহ-সভাপতি।
আরও পড়ুন : মোবাইলে গেমস খেলতে বারণ করায় ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু
সংগঠন সূত্র জানায়, কয়েকদিন আগে মহিলা দল নেত্রী আফসানা মিমির সঙ্গে ভালুকা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লুৎফর রহমান খান সানীর কিছু আপত্তিকর ছবি ভাইরাল হয়।
বিষয়টি নিয়ে দলীয় পরিমন্ডলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হলে এই মহিলা দল নেত্রীকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়।
ছাত্রদল নেতা লুৎফর রহমান খান সানী সংবাদমাধ্যমকে বলেন, কেন বা কীভাবে ছবি ভাইরাল হয়েছে আমি এসবের কিছুই জানি না। তবে তিনি (আফসানা মিমি) আমার পরিচিত, ভালুকাতেই উনার বাবার বাড়ি। আমরা একই দলের রাজনীতি করি।
আরও পড়ুন : চাঁদাবাজির মামলায় সমন্বয়কসহ গ্রেপ্তার দুই
তবে ঘটনাটি ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন আফসানা মিমির স্বামী গফরগাঁও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ফখরুল ইসলাম।
তিনি সাংবাদিকদের বলেন, ষড়যন্ত্র করে এসব ছবি এডিট করে ছড়ানো হয়েছে আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য।

