Site icon dbarta24.com

এনসিপি নেতাকে তুলে নিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ

ভোলা প্রতিনিধি :  ভোলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি ) প্রতিনিধি কমিটির সদস্য খোকন হাওলাদারকে তুলে নিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গত রোববার বিকেলে ভোলার লালমোহন মডেল মসজিদ এলাকা থেকে তাকে তুলে নিয়ে কলেজ রোডের বাগানে মারধর করা হয়েছে।

আরও পড়ুন : সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে: তারেক রহমান

এ সময় ছিনিয়ে নেওয়া হয়েছে খোকনের সঙ্গে থাকা মোবাইলে ফোন ও পরিবারের জন্য করা নিত্যপণ্যের বাজারের ব্যাগ। খবর পেয়ে স্বজনরা গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনার জন্য বিএনপির প্রতি অভিযোগের আঙুল তুলেছেন আহত খোকন হাওলাদার। তবে উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুলের দাবি, এ হামলার সঙ্গে বিএনপির কেউ জড়িত নন।

আহত খোকন হাওলাদারের বাড়ি কালমা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চর ছকিনা গ্রামে। ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন খোকন হাওলাদার অভিযোগ করেন, গত রোববার বিকেলে লালমোহন থেকে নিত্যপণ্য কিনে বাড়ি ফেরেন তিনি।

আরও পড়ুন : রিং পরানো হলো হার্টে, তামিমের অবস্থা এখন কেমন

লালমোহন মডেল মসজিদের কাছে পৌঁছালে সানাউল, নাফিজ, শাহিনসহ কয়েকজন অটোরিকশা থামিয়ে তাকে মারধর করে। এক পর্যায়ে তাকে কলেজ রোডের এক বাগানে নিয়ে কয়েক দফা মারধর করে হাত-পা ভেঙে দেয়। অস্ত্র হাতে দিয়ে ছবি তোলে এবং এ অস্ত্র তার বলে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চালায়।

Exit mobile version