×

Headlines

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে এখনও কোনো দিনক্ষণ ঠিক হয়নি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২২ মার্চ) বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, যখন উপযুক্ত সময় মনে হয় তখনই দেশে ফিরবেন তারেক রহমান। তিনি আরও বলেন, কোনো মহলের রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

মির্জা ফখরুল বলেন, বিদ্যমান ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য এই দেশ এবং দেশের মানুষের মূল চালিকা শক্তি। এই ঐক্যকে অক্ষুণ্ন রেখে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। এই ঐক্যের চর্চাকে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত করতে হবে। আমরা এমন কোনো পদক্ষেপ নিতে পারি না যাতে করে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য এবং গণঐক্য বিনষ্ট হয় অথবা ফাটল ধরে।

এর আগে গত বৃহস্পতিবার বিএনপির আইনজীবী বোরহান উদ্দিন জানান, বিচারিক আদালতে তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা নেই। তার দেশে ফিরে রাজনীতি করতে আর কোনো বাধা নেই।

News For You

| Powered By SpiceThemes