Site icon dbarta24.com

পাঞ্জাবের কলেজে ‘ভারতীয় নাচ-গান’ নিষিদ্ধ

অনলাইন ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের উচ্চশিক্ষা কমিশন সরকারি ও বেসরকারি কলেজগুলোতে ভারতীয় গানের সঙ্গে নাচ এবং অশালীন ও অনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

শুক্রবার (১৪ মার্চ) এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি প্রদেশটির সব কলেজ পরিচালক ও অধ্যক্ষদের উদ্দেশে একটি পরিপত্র (সার্কুলার) জারি করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, স্পোর্টস গালা, ফান-ফেয়ারসহ কলেজগুলোর বিভিন্ন অনুষ্ঠানে ভারতীয় গানের সঙ্গে নাচ ও পারফরম্যান্স সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি, অশ্লীল পোশাক ও ভাষা ব্যবহারের ওপরও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

পাঞ্জাব উচ্চশিক্ষা কমিশন পরিপত্রে স্পষ্টভাবে উল্লেখ করেছে যে, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশ নিশ্চিত করা কলেজ প্রশাসনের দায়িত্ব।

এছাড়া, কেউ যদি এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

Exit mobile version