ডেস্ক রিপোর্ট : আটঘরিয়া উপজেলায় ঘরে ঢুকে বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। গত ১৩ মার্চ রাতের এ ঘটনায় শনিবার বাচ্চু ওরফে বাক্কু নামে একজনের বিরুদ্ধে আটঘরিয়া থানায় মামলা করেছেন ভুক্তভোগীর চাচাতো ভাই।
আটঘরিয়া থানার ওসি শফিকুজ্জামান সরকার জানান, ওই নারীর শরীরের স্পর্শকতার স্থানে স্পর্শ করা হয়েছে মর্মে অভিযোগ পেয়েছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

