Site icon dbarta24.com

চট্টগ্রামে ভিক্ষুককে ফুটপাত থেকে তুলে ধর্ষণ, সিএনজি চালক গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় ফুটপাতে থাকা এক ভিক্ষুককে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে এক সিএনজি অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত ২টার দিকে অভিযুক্ত আব্দুল আলী (৫৫) নামের ওই চালককে আটক করা হয়।

ঘটনাটি চান্দগাঁও আবাসিক এ-ব্লকের নুরু কম্পানির গ্যারেজের পশ্চিম পাশের একটি খালি জায়গায় ঘটেছে। অভিযুক্ত আব্দুল আলী ভোলার চরফ্যাশন থানার বাসিন্দা এবং বর্তমানে চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় বসবাস করছেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, রাত সাড়ে ১১টার দিকে অভিযুক্ত সিএনজি চালক ফুটপাত থেকে ভিক্ষুক নারীটিকে তুলে নিয়ে ওই খালি জায়গায় ধর্ষণ করে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।

Exit mobile version