Site icon dbarta24.com

বেয়াইয়ের চোখ তুলে নিলেন বেয়াইন

যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় এক নারী তার বেয়াই (স্বামীর ভগ্নিপতি) সিরাজুল ইসলাম কুটির (৪৫) চোখে মারাত্মক আঘাত করেছেন বলে অভিযোগ উঠেছে। নারীর দাবি, এটি ছিল ধর্ষণের চেষ্টা প্রতিহত করার ঘটনা। গতকাল শনিবার দুপুরে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম কুটি তার বেয়াইনের বাড়িতে গেলে নাকি তাকে উত্ত্যক্ত করতে শুরু করেন। এসময় নারী আত্মরক্ষার্থে সিরাজুলের চোখে আঘাত করেন। প্রতিবেশীরা মারামারির শব্দ শুনে এগিয়ে এলে সিরাজুলকে একটি চোখে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়।

আহত সিরাজুলকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চক্ষু বিশেষজ্ঞ ডা. হিমাদ্রী শেখর সরকারের পরামর্শে তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

অন্যদিকে, সিরাজুলের পরিবার ভিন্ন কথা বলছে। তাদের দাবি, এটি পূর্বপরিকল্পিত হামলা। সিরাজুলের ভাই জানান, “এটি পুরনো শত্রুতার ফল। আমার ভাইকে ফাঁসানোর জন্য মিথ্যা অভিযোগ করা হচ্ছে।”

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, উভয় পক্ষের বক্তব্য নিয়ে তদন্ত চলছে। নারী স্বেচ্ছায় থানায় এসে তার বক্তব্য দিয়েছেন। প্রাথমিকভাবে কোনো পক্ষের বিরুদ্ধে এখনও মামলা দায়ের করা হয়নি।

স্থানীয়রা জানান, ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে অতিরিক্ত সতর্কতা জারি করেছে।

Exit mobile version